
শ’রীর ও মন চাঙ্গা রাখতে ঘুমের বিকল্প কিছু নেই। তবে নানা কারণে অনিদ্রার স’মস্যায় মাঝে মাঝেই ভো’গেন অনেকে। আবার কাজে’র চা’পে হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। যার প্র’ভাব প’ড়ে চেহারায়।
চোখের নিচে কালি আর আপনার উষ্ক-খুষ্ক চেহারায় ফুটে উঠবে ঘুমের ঘাটতি। আচ্ছা ধ’রুন সকালে আপনার জ’রুরি মিটিং বা কোনো অনুষ্ঠানে যেতেই হবে। অথচ আগের রাতেও আপনাকে দেরি করে ঘুমাতে হয়েছে। সকালে ঘুম থেকে উঠলে চেহারায় ক্লান্তি ও ঘুম ঘুম ভাব থাকতে পারে।
এক্ষেত্রে আপনি কিছু কৌশল অবলম্বন ক’রতে পারেন। এতে করে রাতে দেরিতে বি’ছানায় গিয়েও সারাদিন নিজেকে ফুরফুরে রাখতে পারবেন-
> চোখের ফোলাভাব কমাতে সাহায্য করবে চামচ। একটি চামচ নিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিন। এবার এই ঠান্ডা চামচ চোখের নিচের চারপাশে আলতোভাবে ধীরে ধীরে ঘষে নিন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে চোখের ফোলাভাব কমে গেছে।
> ঘুম ঘুম ভাব কাটাতে সকালে ঠান্ডা পানিতে গোসল করুন। এতে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখাবে।
> চেহারার ক্লান্তিভাব দূ’র ক’রতে ত্বকের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঘুমের স্বল্পতার কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক দেখায় মলিন।
> শ’রীর চাঙ্গা রাখার মতো ত্বককেও চাঙ্গা রাখতে ক্যাফেইন ব্যবহার করুন। ত্বক আর্দ্র রাখতে ভিটামিন ‘সি’ সিরাম বা ক্যাফেইন সমৃদ্ধ অন্য কোনো উপাদান ব্যবহার করুন। এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
> ত্বকে স্ক্রাব ব্যবহার র’ক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বক ভালো থাকে। ‘স্ক্রাবিং’ কেবল ত্বককে উজ্জ্বল করে না পাশাপাশি ত্বককে আগের চেয়ে অনেক বেশি সতেজ ক’রতেও সহায়তা করে।






