
স্কুলপড়ুয়া মিফতাউল জান্নাত মিথিলা। টিভি সিরিয়ালে বু’দ হয়ে মনে স্বপ্ন জাগে নায়িকা হওয়ার। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের ধ’র্মীয় অনুশাসন। চলে ব’কাঝ’কাও। তাই অ’ভিমানে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশে হয় ১২ বছরের এ কি’শোরী।
তবে সেই যাত্রা আর বেশিদূর স্থায়ী হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই পথ হা’রিয়ে শুরু হয় কা’ন্নাকা’টি। এ অবস্থায় তাকে পেয়ে নিজ হেফাজতে নেন এক পোশাককর্মী। পরে সেখান থেকে উ’দ্ধা’র করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পু’লিশ। ঘটনাটি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থা’নার ফিরোজশাহ এলাকার।
পাহাড়তলী থা’নার ওসি হাসান ই’মাম বলেন, সোমবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় কি’শোরী মিথিলা। বিষয়টি তার পরিবার থা’নায় জানালে শুরু হয় উ’দ্ধার অ’ভিযা’ন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ বিভিন্ন এলাকার সি’সিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মঙ্গলবার রাতে খুলশী থা’নার ওয়্যারলেস দুই নম্বর কলোনির এক পোশাককর্মীর বাসা থেকে তাকে উ’দ্ধা’র করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরো বলেন, বাসার নিকটবর্তী এলাকায় কা’ন্নাকা’টি করতে দেখে তাকে নিজ হেফাজতে নিয়ে যান ওই পোশাককর্মী।কি’শোরীর ধারণা ছিল, বাসায় থাকলে তাকে নায়িকা হতে দেবে না পরিবার। তাই সে পা’লিয়ে যায়।






