
কভিড ১৯ কী’ভাবে নারীদের ওপর প্রভাব ফেলেছে তা নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করতে দেখা গেল নভ্যাকে। তাঁর মতে, করো’নার ফলে হওয়া লকডাউন নারীদের মধ্যে, বিশেষ করে কর্ম’রত নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
মহামা’রীর প্রভাব নিয়ে ফোর্বসের একটি রিপোর্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নভ্যা লিখেছেন, ‘এই মহামা’রী অনুপাতহীনভাবে নারীদের ওপর প্রভাব ফেলেছে, বিশেষ করে কর্ম’রত নারীদের ওপর! বিশেষ করে ভা’রতীয় নারীদের ওপর! লি’ঙ্গসাম্য এখনও অনেক দূরের স্বপ্ন!’
ফোর্বসের ওই রিপোর্ট অনুযায়ী, গত ১২ মাসে লি’ঙ্গ বৈষম্য প্রায় আরও ৩৬ বছর পিছিয়ে গিয়েছে! কর্মক্ষেত্র বা বাড়িতে লি’ঙ্গ ভেদাভেদ ভুলতে গোটা বিশ্বের আরও ১৩৫.৬ বছর লেগে যাবে।
নভ্যা ভা’রতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন নভ্যা। চলতি বছরের শুরুর দিকেই নভেলি নামের একটি প্রোজেক্ট শুরু করেছেন। সেই ব্যাপারে নভ্যা জানিয়েছেন, ‘নভেলির সাহায্যে আমা’র মূল লক্ষ্যই হবে ভা’রতে লি’ঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা।
সব ধরনের উপকরণ ও সুযোগ দিয়ে ভা’রতীয় মহিলাদের আর্থিক ও সামাজিক দিক দিয়ে ক্ষমতায়ন করা।’দিন কয়েক আগে গড়চিরৌলিতে শুরু হয়েছে তাঁর প্রথম ‘পিরিয়ড পজিটিভ’ হোমের কাজ।
ইনস্টাগ্রামের ওয়ালে সেই ছবি শেয়ার করেছিলেন তিনি। পিরিয়ড হোমের ছবি শেয়ার করে নভ্যা লিখেছিলেন, এটা তৈরি হতে দেখা এবং চালানো একটা ‘পরিপূর্ণ’ অ’ভিজ্ঞতা ছিল। হিন্দুস্তান টাইমস






