
ইংল্যান্ডগামী ভারতীয় দলের সকল ক্রিকেটার এই মুহূর্তে মুম্বইয়ের টিম হোটেলে কঠোর নিভৃতবাসে। আগামী ৩ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের(World Test Championship) ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবে তাঁরা।
![]()
ভারত অধিনায়ক বিরাট কোহলিও(Virat Kohli) কিছুদিন হল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। এই গোটা নিভৃতবাস পর্ব যেহেতু প্রত্যেক ক্রিকেটারকে একা ঘরে কাটাতে হচ্ছে, তাই দিনের বেশ কিছুটা সময় তাঁরা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছেন। গতকাল বিরাটও নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার উদ্দেশ্যে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। সেখানে তাঁর পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়ে প্রশ্ন করেছিলেন অনুরাগীরা।
![]()
আর ভারত অধিনায়ক সব প্রশ্নের জবাবও খোলা মনে দিয়েছেন। এমনই একজন অনুরাগী বিরাটকে বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনির(MS Dhoni) সঙ্গে তাঁর সম্পর্ককে দু’টি শব্দে ব্যখ্যা করতে। বিরাট উত্তরে লেখেন, ‘বিশ্বাস এবং সম্মান’। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের(Virat Kohli) অভিষেক হয়েছিল ধোনির অধিনায়কত্বেই। এরপর একটা লম্বা সময় তিনি ক্যাপ্টেন কুলের(Captain Cool) সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছেন।
![]()
২০১৪ সালে ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালে অধিনায়কত্বের ব্যাটন ওঠে বিরাটের হাতে। এরপর ২০১৭ সালে সীমিত ওভারের দলের অধিনায়কত্বের দায়িত্বও তুলে দেওয়া হয় তাঁর হাতে। সীমিত ওভারের ক্রিকেটে নিজের অধিনায়কত্বের শুরুর দিনগুলোতে বিরাট কিন্তু পাশে পেয়েছিলেন ধোনিকে(MS Dhoni)। মাঠের মধ্যে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে ধোনির সঙ্গে পরামর্শ করে নিতে দেখা যেত। কিন্তু ধোনি গতবছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
![]()
তাই দেশের জার্সি গায়ে আর একসঙ্গে খেলতে দেখা যাবে না অনুরাগীদের প্রিয় বিরাট আর ধোনিকে। তবে বিরাট আর ধোনির পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসার কথা অনুরাগীদের কিন্তু অজানা নয়। এর আগেও বহু সময়ে বিরাটকে ক্যাপ্টেন কুলের প্রশংসা করতে শোনা গিয়েছে। এছাড়াও একাধিক বিশেষজ্ঞ যখন ধোনির ফর্মের কথা মাথায় রেখে তাঁকে সীমিত ওভারের দল থেকে বাদ দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন কিন্তু ধোনির পাশেই দাঁড়িয়েছিলেন বিরাট।
![]()
ধোনি দুজনকেই শেষ বারের মতো খেলতে দেখা গিয়েছে স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলে(IPL)। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) এবং ধোনির চেন্নাই সুপার কিংস(CSK)- দুই দলেরই পর্ব ভালো কেটেছে। দুটি দলই সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলে ধোনির চেন্নাই রয়েছে দ্বিতীয় স্থানে আর পূর্বসূরীর দলের ঠিক নীচেই রয়েছে বিরাটের দল






