প্রচ্ছদ দৈনিক খবর

ধর্ম নিয়ে কড়া জবাব চঞ্চলের, চটেছেন অন্যরাও

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা নাট’কের এক উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী। এই পর্যন্ত ভিন্নধ’র্মী অ’ভিনয় করে ভক্তদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে রয়েছে বেশ কয়েকটি পুরস্কার।

নতুন খবর হচ্ছে, ৯ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। আরও বহু তারকা অ’ভিনেতা-অ’ভিনেত্রীর মতো ফেসবুকে মায়ের সঙ্গে হাসিমুখে মনোরম একটি ছবি শেয়ার করেছেন তুমুল জনপ্রিয় অ’ভিনেতা চঞ্চল চৌধুরী।

ছবির মন্তব্যে চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভ্রাতা ও ভগ্নিগন, আমি হিন্দু নাকি মু’সলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধ’র্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন, সবাই মানুষ হই। ’

এদিকে, অনেক তারকাই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন। অ’ভিনেতা মীর সাব্বির এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘মা দিবসে চঞ্চল চৌধুরীর মায়ের সঙ্গে স্ট্যাটাস নিয়ে যারা বাজে মন্তব্য করেছেন তাদের ধিক্কার জানাই।