
বলিউড ইন্ডাস্ট্রি বা অন্য যেকোনো জায়গাতেই ডুপ্লিকেট চরিত্রে অভিনয় আমরা দেখে থাকি। শুধু অভিনেতা অভিনেত্রীই নয়, কথায় আছে একই ধরণের দেখতে মানুষ এই পৃথিবীতে সাতটি আছে। তবে বলিউডের বাদশা শাহরুখ ও বলিউডের ডিভা নীল মণি ঐশ্বরিয়া রাই বচ্চনের হামসকল বেশি চোখে পড়ে। বেশিরভাগ তারকাদের হামসকলকে খুঁজে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতেই। এবার খুঁজে পাওয়া গেল আবারও ডুপ্লিকেট শাহরুখ খানকে। যাকে বলিউডের বাদশা কিং খান বলা হয়।
কিং খানের ডুপ্লিকেট ভাবা যায়? নাম তাঁর ইব্রাহিম কাদ্রি। যাকে এক ঝটকায় দেখলে পুরো শাহরুখ ভেবেই বসবেন। কিন্তু ভুল করবেন। আসলে তিনি কিং খানের হামসকল।সোশ্যাল মিডিয়ার যুগে কি না হয়, আসলে নেটিজেনদের নজর এড়িয়ে যায়না কোনো কিছুই। তাই নেটিজেনরাই খুঁজে বের করেছেন শাহরুখ খানের এই হামসকলকে। এমনকি ইব্রাহিম কাদ্রির নিজের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখলেই বোঝা যাবে সব ছবিতেই তাঁকে দেখতে হুবহু কিং খানের মতোই লাগছে।
ইব্রাহিম কাদ্রির ইনস্টাগ্রামে প্রায় সব ছবিতেই শাহরুখ খানের কোনও না কোনও লুক নকল করে পোজ দিয়েছেন। কিংবা কিং খানের ছবির কোনো গানে অভিনয় করেছেন। শাহরুখের এই হামসকল-এর অনুগামীর সংখ্যাও নেহাত কম নেই ইনস্টাগ্রামে। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৪২ হাজারেরও বেশি।
অনেকেই প্রথম দেখলে এনাকে শাহরুখ বলেই চিহ্নিত করবে। কিন্তু কে এই ইব্রাহিম কাদ্রি? কোথায় বাড়ি তাঁর? তা অবশ্য স্পষ্ট নাহলেও তিনি যে ‘বলিউড বাদশা’ র একনিষ্ঠ ভক্ত, তাতে কোনো সন্দেহ নেই। মত দেখতে পৃথিবীর কোনও না কোনও প্রান্তে কেউ না কেউ একইরকম দেখতে থাকতেই পারেন। মাঝে মধ্যেই সেলেবদের হামসকলের ছবি ভাইরাল হয়। এবার ভাইরাল শাহরুখের এই ‘হামসকল’।
https://platform.instagram.com/en_US/embeds.js






