প্রচ্ছদ দৈনিক খবর

দুটি মাস্ক পরার পরামর্শ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজনে মানুষকে একসাথে দুটি মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।

এক তথ্য অধিদফতরের এক বিবরণীতে একথা বলা হয়েছে।

এতে বলা হয়, জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে দুটি মাস্ক একসাথে পরতে পরামর্শ দিচ্ছে সরকার।

এদিকে, চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।