প্রচ্ছদ বিনোদন

তৈমুরের কোলে তার একরত্তি ভাই, মাতৃদিবসে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা! মুহূর্তে ভাইরাল ছবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত বছর করোনার প্রথম ঢেউয়ে করিনা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। চলতি বছরেই দ্বিতীয়বারের মত মা হয়েছেন করিনা কাপুর খান। প্রথমবাবের মত ভুল করেননি করিনা তাই ক্যামেরার আড়ালেই রেখে দেন করিনা তার দ্বিতীয় সন্তানকে। কিন্তু এবারে মাতৃদিবসে দুই ছেলেকে সামনে আনলেন অভিনেত্রী। আজ মাতৃ দিবস। একজন মা হওয়ার দরুন দুই সন্তানকে শুভেচ্ছা জানালেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তৈমুরের ছোট্ট ভাই হয়তো কিছুই জানতে পারলো না কিন্তু সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে থেকে গেল তৈমুর ও বেবোর দ্বিতীয় সন্তান। ছবিতে তৈমুরের পরনে সাদা পোশাক কোলে রয়েছে তার ভাই। ক্যামেরার দিকে হ্যাপি মুডে তাকিয়ে তৈমুর আর তার ছোট ভাই ঘুমে কাদা।

বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কাপুর খান। বলিউডের আরেকজন জনপ্রিয় অভিনেতা সইফ আলী খানের সাথে ২০১২ সালে সাত পাকে বাধা পড়েন করিনা। তাদের প্রথম সন্তান তৈমুর। এবারে ৫ বছরের মাথায় তাদের মাঝে এলো সইফ-করিনার দ্বিতীয় সন্তান। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিং, সইফ অমৃতার আরো দুটি সন্তান আছে। সইফ মোট চারটে সন্তানের পিতা।

সইফ করিনার প্রথম সন্তান তৈমুরের জন্মের পর নানান সমালোচনার মুখে পড়তে হয় তাদের। অত্যাচারী তুর্কি রাজার নামের সঙ্গে মিলে যাওয়ায় মৌলবাদীদের কোপের মুখে পড়তে হয় ছোট্ট তৈমুরকে। অনেক কষ্টে সেই বাধা পেরিয়েছে সইফ-করিনা। আর হয়তো এইজন্যই তারা জানিয়েছেন যে তারা তাদের দ্বিতীয় সন্তানের মুখ আগেই প্রকাশ্যে আনবেন না। তবুও নারী দিবসের দিন করিনা তাঁর সদ্যজাতকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন, কিন্তু ভুলেও মুখ দেখাননি তিনি তাঁর দ্বিতীয় সন্তানের।

করিনা কাপুর বলিউডের একজন অন্যতম নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার পরে সেই খবর সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়ে দেন অভিনেত্রী। বেবি বাম্পের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। ৪০ বছর বয়সের পরেও অভিনেত্রী রূপের জেল্লা কিন্তু কমেনি। অন্যদিকে বয়স ৫০ এ পৌঁছেও চতুর্থ সন্তানের পিতা হলেন সইফ। দ্বিতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন সইফ আলি খান। দ্বিতীয় সন্তানের জন্মের পরপরই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিং শুরু করেছেন ছোটে নবাব। দক্ষিণী সিনেমার বাহুবলি ছবির প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।

https://platform.instagram.com/en_US/embeds.js