
স্বাস্থ্য অধিদ’প্ত রের বিভিন্ন অবিশ্বা’স্য দু’র্নীতি ও অনিয়ম এই মহামা’রি করো’নাকালেও চরম পর্যায়ে পৌছেছে। তিন মাসের মধ্যে স্বাস্থ্য অধিদ’প্ত র দু’র্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা গো’লাম রাব্বানী। মঙ্গলবার (১৮ মে) রাত ১২টা ১০মিনিটের সময় নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধ’রা হল:
‘স্বাস্থ্য অধিদ’প্ত র এদেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার সকল অনিয়ম, অব্যবস্থাপনা ও মহাদু’র্নীতির আঁতুড়ঘর। টপ টু বটম সবাই দু’র্নীতির সিস্টেমে আ’ষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। সর্বোচ্চ নীতিনির্ধারক মাননীয় মন্ত্রী মহোদয় যে চরম ব্য’র্থ সেটা আম’র’া এই দু’র্যোগময় সময়ে একাধিকবার প্রত্যক্ষ করেছি।
আগা থেকে গোড়া একদম ঢেলে সাজাতে হবে, দু’র্নীতির শিকড়সমেত তুলে ফেলতে হবে, না পারলে দায়িত্ব ছেড়ে দেন! আমা’দের দায়িত্ব দেন, চ্যালেঞ্জ করে বলছি তিন মাসের মধ্যে অধিদ’প্ত র সহ পুরো স্বাস্থ্য মন্ত্রনালয় দু’র্নীতিমুক্ত না করতে পারলে মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দেবো !!’
এর আগে, পাঁচ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আট’কে রেখে শাহবাগ থা’নায় নিয়ে যাওয়া হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইস’লামকে। রোজিনা ইস’লাম পেশাগত দায়িত্ব পালনের জন্য আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাঁকে সেখানে একটি কক্ষে আট’কে রাখা হয় এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অ’সুস্থ হয়ে পড়েন।
রোজিনা ইস’লামকে আট’কে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে রোজিনাকে আট’কে রাখার কারণ স’ম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মক’র্তারা কিছুই জানাননি। পরে ‘বিকেলে সাংবাদিকেরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইস’লামকে হে’নস্তা ও আট’কে রাখার প্রতিবাদ করেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনা ইস’লাম অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য। আন্তর্জাতিকভাবে তাঁর স্বীকৃতি আছে। এমন একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা আট’কে রাখা অন্যায়, অনভিপ্রেত।
কী’ কারণে এভাবে আট’কে রাখা হয়েছে, অ’সুস্থ হওয়ার পরও তাঁকে হাসপাতা’লে না নেওয়ার বি’ষয়টির সুষ্ঠু তদ’ন্ত হওয়া দরকার। রোজিনাকে হে’নস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।
রোজিনা ইস’লামকে দীর্ঘ সময় আট’কে রেখে হে’নস্তা করা হয়েছে, এ বি’ষয়ে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকেরা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের বক্তব্য জানার চে’ষ্টা করেন। কিন্তু সচিবের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মক’র্তা মাইদুল ইস’লাম প্রধান সাংবাদিকদের বলেন, রোজিনা ইস’লামের বি’রুদ্ধে কিছু নথির ছবি তোলার অ’ভিযোগ এনে থা’নায় অ’ভিযোগ করা হয়েছে।
রোজিনা ইস’লামকে শাহবাগ থা’নায় নিয়ে রাখা হয়েছে। পু’লিশ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ’ভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রোজিনা ইস’লামকে থা’নায় আনা হয়েছে।
শাহবাগ থা’নার সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অবস্থান করছেন। রোজিনা ইস’লামকে দীর্ঘ সময় আট’কে রেখে হে’নস্তা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। তিনি অবিলম্বে রোজিনা ইস’লামকে পু’লিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার দাবি জানান।






