
ছোটপর্দার জনপ্রিয় অ’ভিনেত্রী তাজিন আহমেদের তৃতীয় মৃ’ত্যুবার্ষিকী’ আজ শনিবার (২২ মে)। ২০১৮ সালের এই দিন হার্ট অ্যাটাকে মৃ’ত্যু হয় বহু’মুখী প্রতিভা’র অধিকারী তাজিন আহমেদের।
রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে চিরনিদ্রায় শায়িত অ’ভিনেত্রী তাজিন আহমেদ। তাজিন নিজেই বাবার কবরের নাম ফলকটি করিয়েছিলেন। সেখানে বাবার নাম ও জন্ম মৃ’ত্যুর তারিখসহ পরম মমতায় লিখিয়েছিলেন, ‘আব্বু আমা’র’। সেই বাবার কোলেই ঘুমিয়ে রয়েছে কন্যা।
অ’ভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা করেছেন তাজিন আহমেদ। মঞ্চ নাট’কে অ’ভিনয়ের সাথে সাথে পরিচালনা করেও প্রশংসিত হয়েছেন। সেই সাথে করতেন লেখালেখি। ছিলেন ব্যাংকের পাবলিক রিলেশন অফিসারও। তাজিন আহমেদ উপস্থাপনাও করতেন।‘পিপলস রেডিও’তে ‘শহুরে সন্ধ্যা’ নামের একটি লাইভ অনুষ্ঠানের আরজেও ছিলেন। ২০০৪ সালে তিনি নাট’ক লেখালেখি শুরু করেন। মোট ১২ টি নাট’ক লেখেন ও পরিচালনা করেন। তার লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাট’ক।
টিভি পর্দার এই জনপ্রিয় অ’ভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জে’লায়। কামাল আহমেদ এবং দিলারা জলির কন্যা তাজিন। তার ডাক নাম ছিলো জল। ১৯৯২ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হোন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা করেন তিনি। ১৯৯৪ সালে ভোরের কাগজ ও ১৯৯৭ সালে প্রথম আলোতে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেন। ১৩ বছর সাংবাদিকতা করেছেন তাজিন।
মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাট’কে অ’ভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অ’ভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাট’কটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাট’ক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।
ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাজিন আহমেদ। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। এর পরে তাজিন আহমেদ বিয়ে করেন এক মিউজিশিয়ানকে।






