
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতা’লের তিন চিকিৎসকের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই’রাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অ’পারেশন থিয়েটারের অ্যাপ্রন পরে হাসপাতা’লের করিডরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন তিন চিকিৎসক। তাদের একজন তরুণ, বাকি দুজন তরুণী।
সিলেটের আঞ্চলিক ভাষার তুমুল জনপ্রিয় ‘নয়া দামান’ গানটি অনেকেই গেয়েছেন।
দেশে চলছে করো’নার দ্বিতীয় ঢেউ। গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। করো’না বেড়ে যাওয়ায় এই ক’ষ্ট তাদের বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন পন্থা বেছে নিলেন তারা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতা’লের তিন চিকিৎসক এবার নাচলেন। নাচের ভিডিও এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল হয়েছে।
ওই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লেখেন ‘কভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ’।
ভিডিওতে দেখা যায় হাসপাতা’লের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরো দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যু’ক্ত হন।
‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা। এ জুটির গাওয়া গানের সঙ্গে পারফর্ম করলেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বা’স, ডা. আনিকা হোসাইন খান।






