প্রচ্ছদ দৈনিক খবর

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের ৯টি ভেন্যু প্রস্তুত

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এ বছর অক্টোবর এবং নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু তাই নয় মাঝপথে বন্ধ করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর।

আর এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ আয়োজনের সামনে। অন্যদিকে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারতের পরিবর্তে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তবে এখনই আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিসিআই। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নিজেদের মধ্যে একটি বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ২৯ মে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর পর ১ জুন বিশ্বকাপ নিয়ে সভায় বসবে আইসিসি। অন্যদিকে বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতের নয়টি শহর বিবেচনায় দেখেছে বিসিসিআই। শহরগুলো যথাক্রমে আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধর্মশালা এবং লখনউ। বিসিসিআই এরইমধ্যে ৯টি রাজ্যের ক্রিকেট সংস্থাকেও অবগত করেছে যেকোনো মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত করে রাখতে।

এ নিয়ে বোর্ডের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ‘‘আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছি। এরজন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোকে জানিয়েও দিয়েছি। তবে করোনা যেকোনো কিছুই পাল্টে দিতে পারে’’।