প্রচ্ছদ দৈনিক খবর

টাইগার-দিশার বিরুদ্ধে যে কারণে মামলা করল পুলিশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতীয় দ’ণ্ডবিধির ১৮৮ ধারায় মা’মলা করা হলো বলিউডের এই সময়ের জনপ্রিয় লাভ বার্ডস টাইগার শ্রফ ও দিশা পাটানির বি’রুদ্ধে। মা’মলার বাদী স্বয়ং মুম্বাই পু’লিশ। কিন্তু কী’ এমন করেছেন টাইগার-দিশা? কেন তাদের বি’রুদ্ধে মা’মলা করা হলো?

বলিউড সূত্রে খবর, বর্তমানে মুম্বাইয়ে চলছে কড়া লকডাউন। তার মধ্যেই মঙ্গলবার বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন টাইগার ও দিশা। বেলা ২টা বেড়ে যাওয়ার পরও কেন ঘরের বাইরে, এ স’ম্পর্কে উপযু’ক্ত কারণ দেখাতে পারেননি তারা। তাই, লকডাউন বিধি ভাঙার অ’প’রাধে দুই তারকার বি’রুদ্ধে এফআইআর দায়ের করেছে পু’লিশ।

তবে জামিন যোগ্য ধারা হওয়ায় তাদের গ্রে’প্তার করা হয়নি বলে জানিয়েছে মুম্বাই পু’লিশ। তারা জানায়, মুম্বইয়ের বান্দ্রা সংলগ্ন ব্যান্ডস্ট্যান্ড এলাকায় দিশা-টাইগারের গাড়ি আ’ট’কানো হয়। টাইগার বসেছিলেন পেছনের সিটে। চালকের পাশে বসেছিলেন দিশা।

মঙ্গলবার জিম থেকে বের হয়ে ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এই জুটি। তখনই তাদের গাড়ি আ’ট’কানো হয়। যদিও তখন জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র দেখার পরই ছেড়ে দেয়া হয় দিশা-টাইগারকে।

আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষিত রয়েছে মুম্বাইতে। সেখানে অ’ত্যাবশকী’য় পণ্যের দোকান সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা রাখার নিয়ম জারি রয়েছে। দুর্ভাগ্যবশত বেলা ২টার পরই লকডাউন বিধি ভেঙে নেমে পড়েছিলেন রাস্তায়।