প্রচ্ছদ দৈনিক খবর

ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টির ধারা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে রোববার রাতে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, এই মৌসুমে বৃষ্টির সঙ্গে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যায়। কোথাও কোথাও শিলা ও বজ্রসহ বৃষ্টিপাতও হয়ে থাকে। আজ (সোমবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাঙামাটি ও খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।