প্রচ্ছদ দৈনিক খবর

ঝড়বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে কিছুটা কমতে পারে দেশের তাপমাত্রা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সীতাকুণ্ড, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।