প্রচ্ছদ দৈনিক খবর

ঘরমুখো মানুষের রশিতে ঝুলে ফেরিতে ওঠার ছবি ভাইরাল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করো’নাভাই’রাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাই’রাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আম’রা? প্রশ্ন থেকেই যায়।

নতুন খবর হচ্ছে, করো’নাকালীন সময়ে চলাচল সীমিত রাখতে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ফেরিতে উপচেপড়া মানুষের ভিড় দেখা গেছে। ফেরিতে কাণায় কাণায় মানুষে পরিপূণ থাকায় প্রাইভেট’কার, মাইক্রোবাস কিংবা পিকআপ ওঠার কোনো খালি জায়গা নেই।

শুধু তাই নয়, ফেরিতে ওঠার জন্য দীর্ঘক্ষণ ফেরির পন্টুনের মুখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। অনেকে পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সুযোগ না পাওয়ায় বিকল্প পথ হিসেবে রশিতে ঝুলে ফেরিতে উঠছেন।