
রাজশাহী পুঠিয়া উপজে’লার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বরিয়া গ্রামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে বাগানের বেশিরভাগ আম পড়ে গেছে। এই সংবাদ শুনে বাগানে গিয়ে হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া) এক স্কুলশিক্ষকের মৃ’ত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত নব কুমা’র সরকার উপজে’লার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পচা মাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে এই এলাকায় ফসল ও ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টির পরে ওই শিক্ষক তার বাগানে আ’মের কেমন ক্ষতি হয়েছে তা দেখতে যান। এ সময় বাগানের বেশিরভাগ আম পড়ে যাওয়ায়
হার্ট অ্যাটাক (হৃদযন্ত্রের ক্রিয়া) করে সেখানেই মা’রা যান তিনি। পরে এলাকার লোকজন তার ম’রদেহ উ’দ্ধার করে। পরে একই দিন বিকেলে স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়।
এ বিষয়ে উপজে’লা কৃষি কর্মক’র্তা শামসুন নাহার ভুইয়া বলেন, ভোররাতের ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে আমাদের উপসহকারী কৃষি কর্মক’র্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।






