
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।
আজ বুধবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।
এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮ জনের।এর আগে মঙ্গলবার (১৮ মে) দেশে করোনায় ৩০ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ২৭২ জন।
আরও পড়ুন=দিনাজপুরের ঘোড়াঘাটে গোমূত্রের সূত্র ধরে পাঁচ গরুচোরকে আটক করেছে পুলিশ। এসময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৮ মে) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরমপুরার মোড়ে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কারিগরি কলেজ মোড়ে চেকপোস্ট বসিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত মিনিট্রাকটি আটক করা হয়।
আটকরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক সাজু মিয়া (২৭) ও একই উপজেলার কামদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কেফায়েতুল্লার ছেলে মজনু মণ্ডল (৫৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নামাকাঁঠাল হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৪), ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে সাহেব মিয়া (৩৮) এবং সিংড়া বেড়ীভিটা গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫)।






