
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস’লামী বক্তব্য দিয়ে আ’লোচিত ত্ব-হা মোহাম্ম’দ আদনান নি’খোঁজ আছেন গত বৃহস্পতিবার রাত থেকে। ৩১ বছর বয়সী তরুণ এই আলোচককে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। পু’লিশ সূত্রে জানা গেছে,
নি’খোঁজের সময় তার সাথে ছিল গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত।বৃহস্পতিবার রাত থেকেই তাদের ফোন সচল পাওয়া যাচ্ছে না। ১০ জুন ছে’লের সন্ধান চেয়ে থা’নায় জিডি করেছেন তার মা আজেদা বেগম। আদনানের বিষয়ে স্থানীয় ও তার মায়ের সাথে আলাপ করে জানা যায়, বাংলাদেশ ক্রিকে’টের অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পেয়েছিল আদনান।
রংপুরের ক্রিকেট অঙ্গনে ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। লায়ন্স স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর কারমাইকেল থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। স্নাতকে পড়ার সময় থেকেই ঝুঁকে পড়েন ধ’র্মের দিকে। বাব মা’রা যাওয়ার পরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নানার বাড়িতে বড় হন সদা হাসোজ্জ্বল ও মিশুক আদনান।
প্রাতিষ্ঠানিকভাবে কোনো আরবি শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লেও প্রচুর ইস’লামিক বই পড়তেন। গবেষণা করতে করতে দর্শনে মাস্টার্স পাশ এই যুবক হয়ে উঠেন ভালো ইস’লামী বক্তা। তিনি ধ’র্মীয় উগ্রবাদকে কখনই সম’র্থন করতেন না।






