প্রচ্ছদ বিনোদন

কৌশানিকে ছেড়ে এবারে নিজের থেকে বয়সে বড় শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু খেলেন বনি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টলিউডের একজন জনপ্রিয় অভিনে৩ত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু কে না তাকে চেনেন। এর আগেও তিন তিন বার বিবাহ করে বিচ্ছেদ হয় তার। এবারে আবার নতুন করে প্রেমে মজলেন বনি সেনগুপ্তর। শুধু তিনিই নন তার সাথে সাথে বনিও আপাতত মজে আছেন শ্রাবন্তীর প্রেমে।

টলিউড অভিনেতা বনি আর শ্রাবন্তীর এটাই হল ‘আজব প্রেমের গল্প’। পরিচালক রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি ‘আজব প্রেমের গল্প’-এর নায়ক দীপ্ত স্প্লিটজ পার্সোনালিটির অধিকারী। আর সেখানেই বনি প্রথম দেখাতেই তার দিদির বন্ধুর প্রেমে পরে যান । সুলগ্না দীপ্তর থেকে বয়সে পাঁচ বছরের বড়। দীপ্ত-সুলগ্নার অসমবয়সী প্রেম একসময় বদলে দেয় পরিবারের সকলের দৃষ্টিভঙ্গি। আর এখানে এরকমই প্রেমের গল্প নিয়ে তৈরী হয়েছে ‘আজব প্রেমের গল্প’।

এই সিনেমায় অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও শ্রাবন্তী চ্যাটার্জী। এরকম আজব প্রেমের সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানিয়েছেন, আগে বলা হতো স্বামী বা প্রেমিক মেয়েদের থেকে বয়সে বড় হবেন। কিন্তু এখন এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে প্রেমিকা অথবা স্ত্রী তাঁর প্রেমিক বা স্বামীর থেকে বয়সে বড়। আর তাই সমাজে ভালোবাসার সংজ্ঞা অনেকটাই বদলে গিয়েছে। এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার দিন তিনি জানিয়েছেন যে একটা সময় তিনি তার থেকে বয়সে ছোট ছেলের প্রেমে পরে গিয়েছিলেন

শ্রাবন্তী ও বনি সেনগুপ্ত অভিনীত ছবিটি 2019 সালে প্রথম প্রোডাকশন করা হয়েছিল। তারপর এই সিনেমার শ্যুটিং শুরু করা হয়েছিল 2020 সালে। জি বাংলা অরিজিনালস-এর পাঁচ বছর পূর্তি হিসাবে জি বাংলা অরিজিনালস-এ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে সারা দেশ জুড়ে লকডাউন ও তার কারণে বন্ধ সমস্ত কিছুই। আর সেই কারণেই ‘আজব প্রেমের গল্প’ মুক্তি আটকে যায়। আর এবছরে করোনার দ্বিতীয়ত ঢেউয়ে সারা পশ্চিমবঙ্গে লকডাউন চালু হয়ে গিয়েছে। যার কারণে বন্ধ সিনেমা হল। ফলে আগামী জুলাই মাসে টেলিভিশনের পর্দায় জি বাংলা সিনেমাতেই ‘আজব প্রেমের গল্প’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে। করোনার কারণে সমস্ত জায়গাতেই পরে গেছে প্রভাব।