
এবার কুমিল্লায় কেমিকেল ব্যবহার করে কাঁচা আম পা’কিয়ে বাজারজাত করার দায়ে এক মেট্রিক টন আম জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
গতকাল শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের সর্ব বৃহত্তম পাইকারি তরকারির বাজার নিমসার বাজার থেকে এসব আম জ’ব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করেন উপজে’লা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।
এ ব্যাপারে মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন জানান, গো’পন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে নিমসার বাজারে অ’ভিযান পরিচালনা করা হয়। এ সময় অ’পরিপক্ক আ’মে কেমিকেল ব্যবহার করে পা’কিয়ে বিক্রির দায়ে এক মেট্রিক টন আম জ’ব্দ করা হয়। পরে এসব আম জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।






