প্রচ্ছদ দৈনিক খবর

কেমিকেল দিয়ে কাঁচা আম পা’কিয়ে বাজারজাত, নষ্ট করা হলো এক মেট্রিক টন আম

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবার কুমিল্লায় কেমিকেল ব্যবহার করে কাঁচা আম পা’কিয়ে বাজারজাত করার দায়ে এক মেট্রিক টন আম জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।

গতকাল শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের সর্ব বৃহত্তম পাইকারি তরকারির বাজার নিমসার বাজার থেকে এসব আম জ’ব্দ করা হয়।ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করেন উপজে’লা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।

এ ব্যাপারে মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন জানান, গো’পন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে নিমসার বাজারে অ’ভিযান পরিচালনা করা হয়। এ সময় অ’পরিপক্ক আ’মে কেমিকেল ব্যবহার করে পা’কিয়ে বিক্রির দায়ে এক মেট্রিক টন আম জ’ব্দ করা হয়। পরে এসব আম জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।