প্রচ্ছদ দৈনিক খবর

করোনার ভ;য়াবহতা নিয়ে সেতুমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে তিনি এ স্ট্যাটাস দেন।পাঠকদের জন্য ওবায়দুল কাদেরের পোস্টটি হুবহু নিচে তুলে দেওয়া হলো-

‘করোনার ম;তিগ;তি বোঝার সাধ্য কারো নেই। দুনিয়াজুড়ে বেপ;রো;য়া গতিতেই ছুটে চলেছে অবিরাম। কোভিডের এই ছুটন্ত মি;ছিলের শেষ কোথায় কেউ জানেনা।দ্বিতীয় তরঙ্গ ভীষণ ভ;য়ঙ্ক;র। বিশ্বব্যাপী স্বাস্থ্য-বিশেষজ্ঞদের পূর্বাভাস কাজে লাগছেনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেডিকশন কোভিডের লাগাম টেনে ধরতে ব্যর্থ। চিকিৎসা বিশেষজ্ঞরা অ;সহায়ভাবে কেবল নি;ষ্ফল প্রে;সক্রিপশন দিয়ে যাচ্ছেন। প্রা;ণঘা;তি ক;রোনা কাউকে পা;ত্তা দিচ্ছেনা। অদৃশ্য শ;ত্রু হার মান;ছেনা কিছুতেই।

বিশাল ভারত এখন করোনার তা;ণ্ডবে ল;ন্ডভ;ন্ড। বিখ্যাত অক্সিজেন উৎপাদক দেশে আজ অক্সিজেন স;ঙ্কট। হাসপাতালে একটি বেডের জন্য হা;হাকার লেগেই আছে। কারপার্কিং, ফুটপাত এখন ভারতে শ্মশানঘাট। চার লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণ। প্রতিদিন মর;ছে কয়েক হাজার মানুষ। এদিকে আবার তৃতীয় তরঙ্গের আভাস। অক্সিজেনের অভাবে রাস্তায় মা;রা যাচ্ছে কত মানুষ! ভ;য়ঙ্ক;র ভাইরাস এখন ভারতে পূর্বমু;খি গ;তিপথ নিয়েছে। পাশের বাংলাদেশে আমরা বি;পদ;জনক বার্তা পাচ্ছি।

দ্বিতীয় তর;ঙ্গের আ;ঘাতে এমনিতেই আমাদের উদ্বে;গ-আত;ঙ্ক চরমে। বিশাল একটি অংশ মান;ছেনা স্বাস্থ্যবিধি। সর্বত্রই মা;স্ক ব্যবহারে চরম অ;নীহা। হাত ধোয়ার বালাই নেই। নেই সামাজিক দূরত্ব। সং;ক্রম;ণের ঊর্ধ্ব;মুখী ধারা কিছুটা নিম্ন;মূখি হলেও বিপদ কিন্তু কাটেনি। ভ্যাকসিনের ঘা;টতি মেটাতে শেখ হাসিনা সরকারের স;র্বা;ত্মক আ;ন্তরিক প্র;য়াস আশা করি ব্যর্থ হবে না। তবু মানুষ ছুটছে শহর থেকে গ্রামে। লক;ডাউনকে ফাঁ;কি দিয়ে গ্রামমুখী মানুষের ঝুঁ;কিপূর্ণ যাত্রাপথ থেকে এই সেদিনই সলিল সমাধি হল ২৬টি মূল্যবান জীবনের। তবু উদাসীন মানুষের ছু;টন্ত যাত্রার যেন শেষ নেই! শহর থেকে গ্রামে। গ্রাম থেকে শহরে। ঝুঁ;কিপূর্ণ এই যাত্রায় ভাইরাসের ভয়াল থাবা ওঁত পেতে আছে পথজুড়ে।

করোনার ক;রাল গ্রাসে বদলে যাচ্ছে আজ সারা পৃথিবী। ধরিত্রী আজ ধুঁকছে ভাইরাসের ভয়;ঙ্কর আ;ঘাতে। বদলে যাচ্ছে দেশের চিত্র। বদলে যাচ্ছে মানুষের মন। দেশে দেশে শরণা;র্থীদের অস;হায় আর্ত;নাদ। কর্মহীন বেকা;রের চিত্র সারা দুনিয়ায়। হু হু করে বাড়ছে গরীব মানুষের সংখ্যা। করোনা কাবু করে ফেলেছে বিভিন্ন দেশের অর্থনীতি। প্রবৃদ্ধি সংকু;চিত হচ্ছে অস্বাভাবিক গতিতে। ভ্যাকসিন সঙ্ক;টে উন্নত দেশগুলো হিম;শিম খাচ্ছে। দেশে দেশে অশা;ন্তি। সুখের সব শহর আজ অসুস্থ। শান্তির জন্যে নোবেল পেয়েও ইথিওপিয়া অশান্ত। গৃ;হযুদ্ধে; ক্ষ;ত-বি;ক্ষত; সোমালিয়া। বিধ্ব;স্ত মোজাম্বিক। সুদানের যুদ্ধ আজো থামেনি। প্রচন্ড প্রতি;বাদের মুখেও বেলারু;শের আলেকজা;ন্ডার লুকা;সে;ঙ্কো পদ;ত্যা;গ করেননি। বিদেশি হস্তক্ষেপে ইয়েমেনের যু;দ্ধ আরও ভ;য়াবহ। গৃ;হযু;দ্ধের মধ্যে প্রাকৃতিক দু;র্যোগের হানা। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি বিতর্কিত নির্বাচনে বিজয়ের পরপরই বিদ্রোহীদের সঙ্গে সম্মুখ যু;দ্ধে নি;হত। লিবিয়ার স;ন্ধি দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা ক্ষী;ণ। ফিলিস্তিনিরা এখন আরও অবরু;দ্ধ, আরও অসহায়। কঙ্গোতে আবারও শুরু হয়েছে প্রা;ণঘা;তী ইবো;লার ছোবল। সাগরে মাছ ধ;রা নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্স মুখোমুখি। ইউক্রেন সীমান্তে রুশ সেনারা প্রচুর স;মরা;স্ত্র নিয়ে হাজির। তাজিকিস্তান ও কিরগিজস্তান পানি বিরোধে উ;ত্তে;জনা। আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ চর;ম সীমায়। থাইল্যান্ডে গণতন্ত্রের দাবীতে জনতার বিক্ষোভ চলছে। সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারের জনতার বিক্ষো;ভ ফেব্রুয়ারি থেকেই র;ক্তা;ক্ত করছে রা;জপথ। এত প্রাণের বিনিময়েও র;ক্তপাত কমছেনা।

শান্তি কি আছে আটলান্টিকের ওপারে আমেরিকায়! করোনায় ক্লান্ত আমেরিকায় এ কী ছবি গণতন্ত্রের। কী দেখালেন দোর্দন্ড প্রতাপের সদ্য পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনো থেমে থেমে বন্দুক হামলায় মানুষ ম;রছে বিভিন্ন শহরে। ভেনিজুয়েলার পর কলম্বিয়া সরকার বি;রোধী বি;ক্ষোভে উত্তা;ল। অর্ধ;শতাধিক ক্রু নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন ডুবে গেছে সাগরের গভীরে। দক্ষিণ চীন সাগরের জলসীমার অধিকার নিয়ে শ;ক্তিধ;রদের যু;দ্ধ যু;দ্ধ ভাব থামেনি। স্বার্থের খেলায় মে;রুকরণ জোরালো হয়েছে চীন-রাশিয়া এবং ইউরোপ-আমেরিকার। পর;মাণু বো;মা নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতার সম্ভাবনা সামান্যই। গৃ;হযু;দ্ধে র;;ক্তের হোলিখেলা চলছে আফগানিস্তানে। চীন-ভারত ও ভারত-পাকিস্তান সীমান্তে এখনো উত্তেজনা। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর হার নিয়েও ব্রাজিলের বলসোনারোর ডোন্ট-কেয়ার ভাব। রাশিয়ার বিরো;ধি নেতা নাভালনির আশু কা;রামুক্তি বিক্ষো;ভ-আ;ন্দোলনে অনি;বার্য বলে মনে হয়না।

এদিকে আমাদের প্রতিবেশি ভারতে করোনার তৃতীয় তরঙ্গের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশের দেশের বাসিন্দা আমাদের তাহলে কী হবে? অভিন্ন শ;ত্রু করোনাকে বাদ দিয়ে এখনো এখানে রাজনীতির ’ব্লেম-গেইম’ চলমান। যত দোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভাল আছে শেখ হাসিনার মত সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে তিনি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। একথা তার নি;ন্দুকেরাও স্বীকার করে। দেশ ও মানুষের কথা ভেবে দেশরত্ন শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। করোনাকালে তার নির্ঘুম রাত কাটে খেটে খাওয়া অসহায়, ভাসমান মানুষদের চিন্তায়।

করোনায় বদলে গেছে আমাদের চিরচেনা ঢাকা শহরের চিত্র। আনন্দ উৎসবের সেই চেনাসুর আজ অচেনা হয়ে গেছে। কোলাহল মুখরিত ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শূ;ণ্যতার হা;হাকার। চঞ্চ;ল তারুণ্যের ছুটন্ত মিছিল এখন আর চোখে পড়েনা। স্বপ্নভ;ঙ্গের বে;দনায় আমাদের মায়াবী শহর আজ কাঁ;দছে অবিরাম। দিকে দিকে স্বজন হা;রানোর হাহাকার। দু:সময়ে মানুষ চেনা দায়। কত আপন মানুষ দূরে সরে গেছে কভিডের নি;ষ্ঠুর তাড়নায়। কত পরিবারে বি;চ্ছেদের করুণ বীনা বাজছে। সহিংস তাণ্ডবে ভেঙ্গে গেছে কত সুখের সংসার। করোনাকালেই বিল গেটস-ম্যালিন্ডার ২৭ বছরের মধুর দাম্পত্যে হঠাৎ নেমে এসেছে বিচ্ছে;দের বিষাদ ছায়া।

আমাদের সুন্দর গ্রামগুলি এখন হতাশায় হতশ্রী। পাখির গান, রিমঝিম বৃষ্টির শব্দ, নদীর কলতানের চিরচেনা সুর যেন হারিয়ে গেছে। পূর্ণিমার চাঁদ দেখার মতো সেই মনটাও আজ যেন মরে গেছে। করোনার স্রোতধারায় স্মৃতির মিছিলগুলো আজ যেন ছ;ন্দহারা হরিণের মত পথহারা। কত বোবা কান্না মানুষের অন্তরে গু;মোট বেঁধে আছে। না বলা বে;দনায় কত মানুষ বি;ষাদসি;ন্ধুতে ভাসছে। কে রাখে তার হিসেব। কে দেয় কৈ;ফিয়ত। সময়টা এখন সত্যিই বড় নিষ্ঠু;র।’