প্রচ্ছদ দৈনিক খবর

ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে আরো নিচে নেমে গেল টিম ইন্ডিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একদিনের ক্রিকেটে এক নম্বর দলের তকমা হারাল অইন মর্গ্যানের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এক ধাক্কায় তারা নেমে গেল চার নম্বরে। শীর্ষে উঠে এসেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। এক ধাপ নেমে তিন নম্বরে ভারত। দু’নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশকে একদিনের সিরিজে ৩-০ হারানোর কারণেই উইলিয়ামসনদের এই উত্থান। আপাতত তাদের ১২১ পয়েন্ট। দু’ধাপ উঠে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮। ভারত রয়েছে ১১৫ পয়েন্টে। গত ১২ মাসে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচেও হেরেছে। শ্রীলঙ্কাকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে কেউ শীর্ষস্থান থেকে সরাতে পারেনি।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা। যদিও ভারতের কাছে হারতে হয়েছিল তাদের। কিন্তু তালিকায় তারতম্য ঘটেনি। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। নিউজিল্যান্ডও দু’ধাপ উঠে পাঁচ থেকে তিনে। টি-২০ র‌্যাঙ্কিং ও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে গত বছরের মে থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

আর তাতে ১ পয়েন্ট এক হারিয়েও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫। এদিকে যথারীতি ২৭৭ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ২৭২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ভারত। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ফলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। এ ছাড়া করোনাকালীন পাকিস্তান ও অস্ট্রেলিয়াকেও হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। ৮ পয়েন্ট বাড়ার সঙ্গে দুই ধাপ এগিয়েছে কিউইরা।

২৬৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নিউজিল্যান্ড। ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে পাঁচে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এক ধাপ এগিয়ে আটে শ্রীলঙ্কা আর দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।