প্রচ্ছদ দৈনিক খবর

ওষুধ দেয়ার কথা বলে পুত্রবধুকে ধর্ষণ করলো শ্বশুর

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাচা শ্বশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন তার চাচা শ্বশুরের নামে। তবে মামলা

দায়েরের পর দশ দিন পার হলেও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।কথিত চাচা শ্বশুর জেলার বালিয়াকান্দির বহরপুর ইউপির মাতালখালি গ্রামের আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি।

গৃহবধূ জানিয়েছেন, তারা অত্যন্ত দরিদ্র। ইউনুস ফকির ওরফে কিলি চাচা শ্বশুর হন। গত ২৭ মে দুপুরে কিলি বাড়ি আসেন এবং তার দিকে তাকিয়ে বলেন, তোর স্বাস্থ্য তো খুব খারাপ, আমি বাড়ির পেছনের ঘাস ক্ষেতে আছি। তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, একটা ওষুধ দিবো তুই ভালো হয়ে যাবি। কিলির এই

কথা সরলভাবে বিশ্বাস করেন এবং কাগজে নিজের ও স্বামীর নাম লিখে ঘাস ক্ষেতে যান। এসময় ওই কাগজ দেবার সঙ্গে সঙ্গে কিলি তার মুখসহ হাত বেঁধে টেনে ঘাস ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে ঘটনার দিনই থানায় মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই কিলি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।