
৩ বছর আগে হঠাৎ জাতীয় দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত আবার হঠাৎই দলে ফেরার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অবসর থেকে ফিরে আবার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত পাকাপোক্ত ছিল এবিডি ভিলিয়ার্সের। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসার ব্যাপারটি একেবারেই মেনে নিতে পারছেন না প্রোটিয়াদের কোচ মার্ক বাউচার।
আরো দেখুন ভিডিওঃ ভারত কেনো একজন “সাকিব” পায় না ?
৩ বছর আগে জাতীয় দল থেকে হঠাৎই অবসরের সিদ্ধান্ত নেন ভিলিয়ার্স। কিন্তু আইপিএল শুরুর সময়েই জানা গিয়েছিল অবসর ভেঙে ফিরতে পারেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর সব সম্ভাবনাই জোর হয়ে উঠেছিল। এবিডি ভিলিয়ার্স নিজেও জানিয়েছিলেন, অবসর ভেঙে ফিরবেন তিনি।
অবসর ভেঙে ফেরার জন্য মার্ক বাউচার নিজেও ভিলিয়ার্সকে সবধরনের উতসাহ দিয়েছিলেন। প্রোটিয়া ক্রিকেট বোর্ড ধরেই নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরবেন এবিডি। কিন্তু হঠাৎই তাঁর অবসর ভেঙে না ফেরার সিদ্ধান্তে অবাক হয়েছেন বাউচার। সাবেক প্রোটিয়া তারকা এক সাক্ষাতকারে বলেন, “এবির নিশ্চয়ই কোনও কারণ রয়েছে (না ফেরার জন্য), যেটাকে আমি শ্রদ্ধা করি। দুর্ভাগ্যজনক, সে জাতীয় দলে না ফেরার সিদ্ধন্ত নিয়েছেন। আমি কিন্তু বললাম দুর্ভাগ্যজনক,
কারণ আমার মনে হয়, আমদের সকলের স্বীকার করতেই হবে, সে এখনও বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে তো বটেই।” দলের বাকি সদস্যদের কথা চিন্তা করেই নাকি অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত বদলেছেন এই সাবেক কিংবদন্তি। বাউচার আরো যোগ করেন, “ও নাকি ইঙ্গিত দিয়েছিল, যারা এই মুহূর্তে টিমে রয়েছে ও ফিরলে তাদের সমস্যা হতে পারে। আমি যেটুকু বুঝেছি, তাতে মনে হয় না, ও সবার সঙ্গে ঠিক মতো বসে আলোচনা করেছে।”






