
এবার যশোর ও নড়াইলের তিনজনের শরীরে করো’নাভাই’রাসের ভা’রতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের জোনাম সেন্টারের সহযোগী পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (১৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকে’টেড করো’না হাসপাতা’লে দুইজনের শরীরে ভা’রতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বলে জানান ওই হাসপাতা’লের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির।
ওইদিন তিনি বলেন, ভা’রত থেকে আসা দুজনের মধ্যে আম’রা ভা’রতীয় ভ্যারিয়েন্টের করো’না ভাই’রাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতা’লে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভা’রত থেকে যারা আসছেন তাদের আম’রা কঠোর নজরদারির মধ্যে রেখেছি।
তিনি আরও বলেন, সময়টা যেহেতু চ্যালেঞ্জিং, তাই প্রতি মুহূর্তেই নিজেদেরই আ’ক্রান্ত হওয়ার আশ’ঙ্কা রয়েছে। আমাদের সবারই করো’না স’ম্পর্কে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভা’রতীয় ধরন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভ’য়াবহ হতে পারে।
এদিকে সোমবার (১৭ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক প্রতিবেদনে জানায়, দেশে করো’নার ভা’রতীয় ভ্যারিয়েন্টে আ’ক্রান্ত হয়ে একজনের মৃ’ত্যু হয়েছে। দেশে শনাক্ত হওয়া এই ভা’রতীয় ভ্যারিয়েন্টের সিকোয়েন্স বৈশ্বিক ডাটাবেজ জিআই’এসএআইডিতে জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আ’ক্রান্ত ছয়জন রোগীর সবাই বিগত ১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে পাশের দেশ ভা’রতে চিকিৎসার জন্য ভ্রমণ করেছেন। এ ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ছয়জনের বয়স ৭ থেকে ৭৫ বছরের মধ্যে। এরা সবাই এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেন এবং বিভিন্ন হাসপাতা’লে আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ক্যানসারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন এবং পরবর্তীতে তিনি মা’রা যান।
এতে আরও বলা হয়, ২০০ কোভিড-১৯ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেশে চারটি ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত করেছে। ভ্যারিয়েন্টগুলোর মধ্যে রয়েছে- বি.১.১.৭ (ইউকে ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১ (সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট), বি.১.৫২৫ (নাইজেরিয়া ভ্যারিয়েন্ট), এবং বি.১.৬১৭.২ (ইন্ডিয়া ভ্যারিয়েন্ট)।
আইইডিসিআর জানায়, বাংলাদেশে কোভিডের ইন্ডিয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্তে আইইডিসিআর কাজ করছে।
ভা’রতীয় ভ্যারিয়েন্ট’কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন (VOC) হিসেবে ঘোষণা দিয়েছে। এ ভ্যারিয়েন্ট বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে।






