প্রচ্ছদ খেলাধুলা

এবার তামিমের সাথে ওপেনিং করতে চান মোস্তাফিজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ওয়ানডে ক্রিকে’টে ইতিহাসে এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জিতেছে বাংলাদেশ। এখন সুযোগ এসেছে সফরকারীদের হোয়াইটওয়াশ করার। সেই লক্ষ্যেই তরুণ লঙ্কানদের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ।

দলে রয়েছে পরিবর্তনের আভাস। লিটন দাসের জায়গায় মাঠে দেখা যেতে পারে তরুণ ওপেনার নাঈম শেখকে। মূল স্কোয়াডে না থাকলেও দ্বিতীয় ওয়ানডের পর দলে টানা হয়েছে তাকে।

শেষ ওয়ানডেতেও দুর্দান্ত পারফরমেন্স করে প্রতিপক্ষেকে উড়িয়ে দিবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশ টিম ম্যানেজমেন্টের। তাই দলও করছে কঠোর পরিশ্রম। আইসিসির সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নাম্বরে উঠে এসেছে বাংলাদেশ তাই সেটি ধরে রাখাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

শেষ ওয়ানডের আগে আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দেন মোস্তাফিজ। সেই পোস্টে মোস্তাফিজ জানান, তামিমের সাথে ওপেনিং করতে প্রস্তুত মোস্তাফিজ। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও তামিমের সাথে ওপেনিংয়ে ভালো করতে পারেনি লিটন দাস। আগামীকাল কি ওপেনিংয়ে দেখতে চাইবেন মোস্তফিজকে?