
জল কম ঘোলা হচ্ছে না সাকিব ইস্যু নিয়ে। অবশেষে এ নিয়ে মুখ খোললেন সাকিবপত্নী শিশির, দিয়েছেন ফেসবুক পোস্ট।সাকিবপত্নী শিশিরের ফেসবুক পোস্ট নিচে তুলে ধ’রা হলোঃ
গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সম’র্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বি’রুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।
যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।
আমা’র কাছে মনে হয়, এটা তার বি’রুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রে’মী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকা’ন্ডের ব্যাপারে সতর্ক থাকুন।






