প্রচ্ছদ দৈনিক খবর

এক পায়ে দাঁড়িয়েই তারাবির নামাজ আদায় করেন যুবক

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নামাজ হল ইস’লাম ধ’র্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মু’সলিমের জন্য ফরজ। ঈ’মান বা বিশ্বা’সের পর নামাজই ইস’লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মু’সলমান হিসেবে আমাদের প্রত্যকেরই নামাজ আদায় করা উচিৎ। তাতে আসুক যত বাধা-বিপত্তি।

নতুন খবর হচ্ছে, এক পা হারিয়েও থেমে নেই অদম্য ধৈর্যশীল বাবু আত্তারী। প্রতিদিন ক্র্যাচে ভর করে ম’সজিদে যান তিনি।
নামাজ পড়েন এক পায়ে দাঁড়িয়ে। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ই নয় তিনি ২০ রাকাত তারাবির নামাজও আদায় করেন দাঁড়িয়ে।

জানা যায়, পুরো রমজান মাসে একদিনও কাজা হয়নি তার তারাবি নামাজ। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ধৈর্য্য আর ইচ্ছা শক্তির কাছে।