প্রচ্ছদ দৈনিক খবর

একটা অদ্ভুত অনুভূতি হয়: সায়ন্তিকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টালিউডের সবচেয়ে ফিট নায়িকা বলা হয় তাকে। তিনি সায়ন্তিকা ব্যানার্জী। মেদহীন এই নায়িকা নিয়মিত শরীর চর্চা করে থাকেন।গ্লামা’রের কমতি নেই তার। ৩৪ বছর বয়সী অ’ভিনেত্রী যে কোনো চরিত্রেই ফিট।

সাধারণ চলচ্চিত্রে বিশেষ চরিত্রের জন্য শিল্পীদের জো’র শরীর চর্চা করতে দেখা যায়। কিন্তু সায়ন্তিকার ক্ষেত্রে ভিন্ন। নিয়মিত নিজের শারীরিক কসরত চালিয়ে যান তিনি।

তাইতো প্রত্যন্ত অঞ্চলে শুটিং, ঝড়-বৃষ্টি, লকডাউন কোনো কিছুতেই দমে যান না অ’ভিনেত্রী সায়ন্তিকা। প্রতিদিন তার নিয়ম করে শরীরচর্চা করা চাই-ই চাই। কবে জিম খুলবে, সেই অ’পেক্ষা না করে রোজকার জীবনে কী’ করে আরও বেশি ব্যায়াম করা যায়, সেই উপায় খোঁজেন নায়িকা।

সায়ন্তিকার ভাষ্য, সাধারণ মানুষ যেমন রোজ দাঁত মাজেন, খাবার খান, পুজো করেন, আমা’র কাছে ব্যায়াম করা ঠিক তেমনই হয়েছে। ব্যায়াম করলে শরীরে র’ক্ত চলাচল বাড়ে। একটা অদ্ভুত অনুভূতি হয়।

সেটা না হলে আমা’র খুব অ’সুবিধা হয়। আমি চুপচাপ বসে থাকতে পারি না। তাই রোজ কোনো না কোনো উপায় বার করি শরীরচর্চা করার।জানা গেছে, করো’নাকালীন সময়ে নিজের বহুতল বাড়ির সিঁড়ি দিয়ে ওঠানামা করে নিজেকে ফিট রাখছেন সায়ন্তিকা।