প্রচ্ছদ দৈনিক খবর

ঈদের আগে ও পরের ব্যাংক খোলার দিনক্ষণ চূড়ান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদের ছুটির আগে আজ (মঙ্গলবার) এবং আগামীকাল (বুধবার) দেশের ব্যাংকগুলোয় লেনদেন চলবে।বৃহস্পতিবার থেকে বন্ধ হবে ব্যাংক। ঈদের তিন দিন ছুটির পর রবিবার খুলবে ব্যাংকগুলো।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।সরকারি পঞ্জিকায় এবার ঈদের ছুটি ধরা হয়েছে ১৩-১৫ মে। এর মধ্যে শেষ দুদিন (শুক্র, শনিবার) পড়েছে সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটির হিসাবে একদিন এদিক-ওদিক হতে পারে।

তবে মহামারীর মধ্যে এবার ঈদুল ফিতরের ছুটি তিন দিনের বেশি হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। এই ছুটিতে সবাইকে সবার কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।