প্রচ্ছদ বিনোদন

ইউভানের দুষ্টুমিতে অবাক নেটিজেনরা, আম খাচ্ছে নাকি সারা গায়ে মাখছে, মুহূর্তেই ভাইরাল ‘রাজশ্রীর’ ছোট্ট সিম্বা

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইউভান। বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান। একমাত্র স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়েই বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন এবং তার প্রথম ছবিই হিট হয়। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আজকে সফলতার পরে নেই কোনো অহংকার।

টলিউডে রাজ ও শুভশ্রীকে ফ্যানেরা ভালোবেসে রাজশ্রী নাম দিয়েছেন। তাদের বিয়ের কয়েকমাস পরেই আসে সুখবর। সিনেমাতে পরিচালনার পাশাপাশি রাজ এবারে ব্যারাকপুরের তৃণমূল প্রাথী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। দ্বিতীয় দফার ভোট শেষ তাই ভোটার প্রচার নিয়ে বেশ ব্যাস্ত আছেন রাজ। কিন্তু নিজের কাজের ব্যাস্ততার মাঝেও ভোলেননি একমাত্র ছেলে ইউভানের খোঁজ নিতে।

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাজ্-শুভশ্রীর ছোট্ট সিম্বা। যা দেখে অবাক নেটিজেনরা। ইউভানের সেই দুস্টুমি ছবি প্রকাশ্যে আসতেই যেন ভিড় পরে যায় নেটিজেনদের। ছবিটিতে দেখা যাচ্ছে, আমের আটি নিয়ে খেলা করতেই মত্ত রাজ পুত্র। সারা গায়ে মুখে আম মাখা ইউভানের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশন লিখেছেন, ‘Mango Season’।এই ছবি ভাইরাল মুহূর্তেই। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেয় এই খুদেকে।

https://platform.instagram.com/en_US/embeds.js