
জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায়
ইসরাইলি পুলিশ। নতুন খবর হচ্ছে, মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






