প্রচ্ছদ বিনোদন

আর কাউকে পেল না, শেষ অবধি বৌদির সাথে গোপনে প্রেম করছেন ‘আলো ছায়া’র আকাশ!

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একে সারা দেশ জুড়ে লকডাউন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের অবস্থা যেন নাজেহাল। বেহাল হয়ে পরে আছে বহু মানুষের অবস্থা। আর এরকম পরিস্থিতিতেও টেলিপাড়ায় থেমে নেই সম্পর্কের গুঞ্জন। এই লকডাউনের বাজারে প্রেমিকা-প্রেমিকারা একে ওপরের সাথে দেখা করতে না পড়লেও তারা ভিডিও কলের মাধ্যমে বজায় রেখেছেন সম্পর্ক। এর মধ্যেই শোনা গেল, অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় নাকি ডেট করছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়-কে।

আপাতত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকমই খবর আসছে নেটিজেনদের কাছে। শুধু তাই নয় ঈপ্সিতার জন্মদিনেও ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন অর্ণব। যার অর্থ হল ঈপ্সিতার পরিবারের লোকেরাও পছন্দ করতে শুরু করেছে। তাহলে কি এবার তাঁদের সম্পর্কে সীলমোহর পড়তে চলেছে? সেই উত্তর এখনও মেলেনি।

এর আগে জী বাংলায় জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’ তে অভাগিনী করার সময় ঈপ্সিতার সাথে আলাপ হয় অর্ণবের। তখন থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক। ধারাবাহিকে দেবাদৃতা বসু -র বিপরীতে আকাশের চরিত্রে অভিনয় করছিলেন অর্ণব। অপরদিকে তাঁর বৌদির চরিত্রে অভিনয় করছিলেন ইপ্সিতা। শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি প্রেমও হয়ে উঠেছিল। আপাতত তাঁদের অফস্ক্রিন রোম‍্যান্সের ঝলক মাঝে মাঝেই নজরে আসছে।

জী বাংলায় সকলের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘আলো ছায়া’। সম্প্রতি শেষ হয়ে গেছে এই ধারাবাহিক। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে ছোটুর চরিত্রে অভিনয় করছেন অর্ণব। তাঁর বিপরীতে দিঠির চরিত্রে অভিনয় করছেন ঐশী। অর্ণব ও ঐশীর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তবে অর্ণব ও ইপ্সিতা তারা তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।আপাতত তারা দুজনেই ব্যাস্ত নিজেদের ক্যারিয়ার নিয়ে।