প্রচ্ছদ দৈনিক খবর

আরও কঠোর হল আইপিএলের জৈব সুরক্ষা বলয়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। এর মাঝেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।

সময় যত গড়াচ্ছে, আইপিএলের গ্রহণযোগ্যতা নিয়ে ততই প্রশ্ন উঠছে। এসবের মাঝে। ভয় ও শঙ্কায় অনেক খেলোয়াড় এবং অফিসিয়াল আইপিএল ছেড়ে গিয়েছেন। এই অবস্থায় জৈব সুরক্ষা বলয় আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।আগের প্রণীত নীতিমালায় খেলোয়াড়দের বাইরে থেকে খাবার আনায় নিষেধাজ্ঞা ছিল না। কেউ চাইলেই খাবার অর্ডার করে আনাতে পারতেন। অনেক খেলোয়াড়ের খাবার আসতো তার বাড়ি বা আত্মীয়স্বজনের বাড়ি থেকেও।

সেই সুযোগ এখন আর নেই। বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, বাইরে থেকে কোনো খাবার আনা যাবে না। বলয়ের মধ্যে প্রস্তুতকৃত খাবারই গ্রহণ করতে হবে দলগুলোর সদস্যদের। বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা হেমঙ্গ আমিন বলেন, ‘’আইপিএলের শুরুর দিকে বাইরে থেকে আনা খাবার খেতে ক্রিকেটারদের বাধা দেওয়া না হলেও এবার এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে। জৈব বলয়ের সুরক্ষা ও সাবধানতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।’

পুরো টুর্নামেন্ট খেলতে একাধিকবার করোনা পরীক্ষা দিতে হয়েছে ক্রিকেটারদের। এবার আরও বেড়েছে এই পরীক্ষার সংখ্যা। আগে প্রতি ৫ দিন পর পর প্রত্যেকে একবার করে করোনা পরীক্ষা করা হত। এখন থেকে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে ২ দিন পর পর।