প্রচ্ছদ দৈনিক খবর

আবারো নতুন সংসারের স্বপ্ন দেখছেন মাহিয়া মাহি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকাই সিনেমা’র জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই অ’ভিনেত্রী।

২০১৬ সালে ভালোবেসে পারভেজ মাহমুদ অ’পুর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সংসার আর অ’ভিনয় নিয়েই তার এখন ব্যস্ত সময় কাটে। কখনো ঢাকায় অবস্থান করছেন, আবার কখনো সিলেটে শ্বশুরবাড়ি উড়ে যান এই নায়িকা। জানা যায়, দাম্পত্য জীবন ভালোই কাটছে এই যুগলের!

এদিকে মাহিয়া মাহি নতুন একটি সংসার নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন। এ অ’ভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন—‘চলো না একটা সংসার শুরু করি, নাইবা কিনলাম অনেক দামি সোফা, ডাইনিং টেবিল!

ফ্লোরে বসেই না হয় একপ্লেটে দুজন খাব। একদম ঝাল সহ্য করতে না পারা তোমা’রও আমা’র হাতের বানানো অসহ্য ঝাল আলু ভর্তা অমৃ’তের মতো লাগবে সেদিন। তারপর একজনের সমান তোষকে দুজন মোড়ামুড়ি করে শুয়ে পড়ব।’

মাহির এই স্বপ্নের সংসারে ভালোবাসা আর রোমান্সে ভরা। বিষয়টি ব্যাখ্যা করে এ অ’ভিনেত্রী লিখেন- ‘আমা’র ঘুম আসছে না বলে তুমি ঘুমাবে না, আর তোমা’র ঘুম আসছে না বলে আমিও ঘুমাব না।

এরপর ঘুমের আশা ছেড়ে প্রবল উত্তে’জনা নিয়ে দুজন বসে পড়ব কাগজ-কলমসহ লিস্ট করতে। আমি লিখব হাড়ি পাতিল, কাঁচা ম’রিচের হিসাব আর তুমি ফ্যাল ফ্যাল করে আমা’র দিকে তাকিয়ে মিষ্টি আবদার করে বলবে- ছোট্ট একটি লাল টিপ পরে আসো না, তোমাকে লাল টিপে দেখতে খুব ইচ্ছে করছে।’

মাহিয়া মাহির এই পোস্ট মন্তব্য করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি লিখেছেন, ‘সবই তো কেনা আছে, নতুন করে আর কিছুই কেনা লাগবে কি আপনার? দোয়া রইলো কাল্পনিক সংসার জীবনের জন্য।

হঠাৎ স্বপ্নময় নতুন জীবনের কথা কেন লিখেছেন মাহি তা সঠিক জানা যায়নি। তবে জয় চৌধুরীর এই মন্তব্যের জবাবে মাহি লিখেছেন- ‘সবকিছু আবার নতুন করে শুরু হোক।’