প্রচ্ছদ দৈনিক খবর

আটকে পড়া প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সৌদি আরব। একইসঙ্গে আগামী ২ জুন পর্যন্ত ভিসার মেয়াদও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

সৌদি গেজেট বলেছে, বাদশা সালমানের নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। দেশের নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি প্রশমনে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করা হবে বলে পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে।উল্লেখ্য, গত বছর মহামারি করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেশে এসে আটকা পড়েন অনেক প্রবাসী। সে সময় তাদের যাওয়ার ব্যবস্থা করার দাবিতে ঢাকায় বিক্ষোভ হয়।