প্রচ্ছদ আলোচিত সংবাদ

আজ ষষ্ঠমবারের মত কেপেঁ উঠল সিলেট, জানা গেল ভূমিকম্পের মাত্রা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আবারো ষষ্ঠমবারের মত মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে, দুপুর ২টায় এবং দুপুর ২ টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪.১। এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মক’র্তা যীশু তালুকদার।

এর আগে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের মাত্রা কত ছিল কিংবা এর উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিস। ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মক’র্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর ছয় বার ভূমিকম্প হয়েছে।

কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়। সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইস’লাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।