প্রচ্ছদ খেলাধুলা

আইসিসি’র মাস সেরা খেলোয়াড় মুশফিক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। এক সংবাদ বি’জ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন মিঃ ডিপেন্ডেবল।এদিকে, মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার ল’ড়াইয়ে পা’কিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার।

এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।