প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএল থেকেও এগিয়ে পিএসএল !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর আসন্ন পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে দেখা যাবে ডু’প্লেসিকে। বহুকালধরেই বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রিকেটেও ভারত-পাকিস্তান দ্বৈরথ অব্যাহত।

ভারতীয় ব্যাটসম্যান, পাকিস্তান বোলার থেকে বাবর আজম বনাম বিরাট কোহলি পেরিয়ে বর্তমান সময়ের চর্চার কেন্দ্রবিন্দুতে আইপিএল বনাম পিএসএল। কোন লিগ এগিয়ে কোন লিগ পিছিয়ে, সেই বিষয়ে এর আগেই একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার নিজেদের মতামত জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ফ্যাফ ডু’প্লেসির নাম।

দুই লিগেই চুটিয়ে খেলা গুটিকয়েক তারকার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর আসন্ন পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। দুই টুর্নামেন্টের গুনগত মানের বিচার করতে গিয়ে দুই দেশের দুই মেগা লিগের ভিন্ন ধরনের বোলিংয়ের কথাই তুলে ধরেছেন ফ্যাফ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পিএসএলের যে বিষয়টা আমায় সবচেয়ে প্রভাবিত করেছে তা হল এই টুর্নামেন্টের ফাস্ট বোলারদের গুনগত মান খুবই উন্নত। দক্ষিণ আফ্রিকার মতো পেস বোলিং সহায়ক দেশের উইকেটে খেলে আমি বড় হয়েছি। তবে এখানে যে পরিমাণ বোলার ১৪০-এ (কিমি প্রতি ঘন্টা বেগে) বল করে, তা দেখে আমি প্রথমে বেশ অবাকই হই।

আমার মতে ভারতে অনেক ভিন্ন ধরনের স্পিনারের দেখা মেলে, তবে পিএসএলের আসল ব্যাপার হল এখানকার ফাস্ট বোলারদের গতি।