
অ’ভিনেতা মুশফিক রহমান ফারহানের নামে থা’নায় অ’ভিযোগ করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর শেরেবাংলা নগর থা’নায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার নম্বর ১৬১৬। বিষয়টি জানিয়েছেন ওই তরুণী নিজেই।
জিডিটি তিনি উল্লেখ করেন, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তিনি পাঁচ বছর প্রে’মের স’ম্পর্কে ছিলেন। স’ম্পর্ক থাকাকালে ফারহান নানাভাবে তাকে অ’ত্যা’চা’র করতেন। স’ম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বললেই ফারহান হু’মকি দিতেন। এভাবে চলতে থাকলে একপর্যায়ে স’ম্পর্ক ভেঙে দেন ওই তরুণী। এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) তরুণী এবং তার পুরো পরিবারকে ‘ধ্বং’স’ করার হু’ম’কি দেন ফারহান।
যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী বলেন, ‘বুধবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফারহান আমাকে ফোন করে বিভিন্ন ধরনের হু’মকি দেয় এবং অকথ্য ভাষায় গা’লা’গা’লি করতে থাকে। তারপর থেকে আমাকে অনবরত ফোন করে যাচ্ছে কিন্তু আমি কল রিসিভ করার সাহস পাচ্ছি না। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আমাকে ফোন করেছিল, আমি রিসিভ করিনি। তারপর সন্ধ্যায় থা’নায় গিয়ে জিডি করি।’
মুশফিক ফারহান তার নামে মিথ্যাচার করছে বলেও জানান ওই তরুণী। তিনি বলেন, ‘ফারহান বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, আমি নাকি তার কাছ থেকে টাকা নিয়েছি। এছাড়া আরও মিথ্যা অ’ভিযোগ করছে বিভিন্ন জায়গায়। হয়তো নিজেকে রক্ষা করার জন্যই এসব বলছে।’
শুক্রবার (২৮ মে) সকালে জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থা’নার উপ-পরিদর্শক সাহেরা খানম। এদিকে জিডি প্রসঙ্গে জানতে অ’ভিনেতা ফারহানের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদে’বার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি তিনি।






