
সাকিব আল হাসানের শা’স্তি কমানোর আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। স্টাম্পে লাথি ও আছাড় মা’রার ঘটনায় এবং আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জ’রিমানা করা হয়।
রোববার (১৩ জুন) সাকিবের শা’স্তি কমানোর আবেদনের বিষয়টি রাইজিংবিডিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। তবে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, তারা এখনো চিঠি পাননি।মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের শা’স্তি কমানোর বিষয়টা নিয়ে আম’রা সিসিডিএমের কাছে আপিল করেছি।
গতকাল রাতে আম’রা মেইল করেছি। সিদ্ধান্ত পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। কাল রাতে মেইল করেছিলাম। আজ সিসিডিএমের কাছে সরাসরি চিঠি দিয়েছি।সিসিডিএম চিঠি না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সিসিডিএম পায়নি কেন আমি জানি না। আম’রা তাদেরকে মেইল পাঠিয়েছি তারা মেইল চেক করলেই দেখতে পাবে।সাকিবকে লেভেল থ্রি অফেন্স অনুযায়ী শা’স্তি দেওয়া হয়েছে।
দুইবার অসাদাচরণের জন্য তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জ’রিমানা করা হয়।গতকাল গুলশানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শা’স্তির বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আম’রা ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের অ’পেক্ষায় ছিলাম, সেটা পেয়েছি। দুইটা অ’ভিযোগ ছিল।
একটি ৪.৬ ওভা’রে এলবিডব্লিউর আবেদন, যার প্রতিক্রিয়া সাকিব লাথি মে’রে উইকেট ভেঙে দিয়েছেন। আরেকটা ছিল ৫.৫ ওভা’রের পর, যখন আম্পায়াররা মাঠে কভা’র ডাকেন এবং সাকিব উইকেট তুলে ছুঁড়ে ফেলে দেন। আম’রা যে রিপোর্ট দেখেছি, তাতে দুই অ’প’রাধের জন্য লেভেল-৩ সাকিবের বি’রুদ্ধে গিয়েছে। সেক্ষেত্রে তার নিষেধাজ্ঞা ৩ ম্যাচ এবং জ’রিমানা ৫ লাখ টাকা।’






