প্রচ্ছদ খেলাধুলা

সাকিবকে কি করা হবে জানিয়ে দিলো বিসিবি

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করে যাওয়া সাকিব আল হাসানের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বা’স দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান জানান, শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়।

বিষয়টি ভালো’ভাবে ত’দন্ত করে সাকিব আল হাসানের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ, আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ঝগড়া- সব মিলিয়ে ফের দেশের ক্রিকে’টে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান।

আজ শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে এমন ঘটনা ঘটেছে। এরপর আবাহনীর ড্রেসিংরুমে গিয়ে সুজনের কাছে ক্ষমা চেয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব। এরপর তিনি সোশ্যাল সাইটেও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, ‘প্রিয় ভক্তবৃন্দ, এভাবে মেজাজ হারিয়ে একটা ম্যাচ নষ্ট করার জন্য এবং যারা ঘরে বসে খেলা দেখছিলেন তাদের ক’ষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমা’র মতো একজন অ’ভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণ করা কখনই উচিত নয়।

আমি আমা’র দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে এই মানবিক ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করিছি, ভবিষ্যতে কখনই আর এমন কাজ করব না। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা।’