
রিয়েলিটি শো নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে নেটদুনিয়ায়। এরই মধ্যে সোনু নিগমের পুরানো এক সাক্ষাৎকার ছড়িয়েছে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে এ সঙ্গীতশিল্পী বলেছিলেন,
বেশিরভাগ রিয়েলিটি শোতেই গান ডাবিং করে চালানো হয়। এমন তথ্যই প্রকাশ করেছে কলকাতার টিভি নাইন বাংলা।পরিচালক বিবেক রঞ্জন অ’গ্নিহোত্রীকে দেয়া সাক্ষাৎকারে সোনু বলেন, ‘এমন অনেক শো আছে যেখানে গান ডাবিং করে চালানো হয়। কারণ প্রতিযোগীদের কোনও খা’রাপ পারফরম্যান্স প্রকাশ্যে আসুক তা আয়োজকরা চান না।’
সাক্ষাৎকারে মিউজিক কোম্পানিগুলোকেও একহাত নিয়েছেন সোনু নিগম। তিনি বলেন, ‘তারাই তো প্রযোজকদের নিজেদের গান চালাতে বলেন। ওই সব কোম্পানি শুধু নিজেদের শিল্পীদেরই প্রমোট করে।’
‘ইন্ডিয়ান আইডল-১২’ তে কি’শোর কুমা’র বিশেষ পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কি’শোর পুত্র অমিত কুমা’র। ভা’রতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি। বরং টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভালো না লাগলেও প্রশংসা করেছিলেন।






