
আসল ঝামেলাটা শুরু হয় গত শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনী বনাম মোহামেডান খেলা থেকে। প্রথমে নিজের বোলিংয়ের সময় মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় লাথি মে’রে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব।
পরের ওভা’রে আরেক আম্পায়ার বৃষ্টির কারণে খেলা বন্ধ করার ঘোষণা দিতেই তিনটি স্টাম্প উপড়ে আছাড় দেন সাকিব। যার কারনে ম্যাচ আম্পায়ারদ্বয়ের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারির সুপারিশক্রমে সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম।
তবে বেশ কিছুদিন ধরেই ঘরোয়া ক্রিকেট লিগের আম্পেয়ারদের দায়িত্ব নিয়ে উঠেছে নানা সমালোচনা। গুঞ্জন ওঠেছে ঘরোয়া ক্রিকেট লিগের অনেক ম্যাচেই পাতানো থাকে। যার কারণেই সাকিবের এমন আচরণ। ঘরোয়া ক্রিকেট লীগে এমন অনিয়মের কারণে আন্তর্জাতিক মহল থেকে অনেক চাপের মুখে পড়েছে বিসিবি।
আর যদি অনিয়মের কথা সত্য হয় তাহলে বন্ধ করে দেয়া হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের আসর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে মুঠোফোনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আমাকে অনেক দেশ থেকে ফোন দিচ্ছে।
আমি তো ফোনে ধরতে পারছিনা। এটা বেদজ্যোতির চরম পর্যায়ে চলে গেছে বাংলাদেশ। আমা’র মনে হয়না ডোমেস্টিক ক্রিকেট খেলার কোন মানে আছে। এটা ওরা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে”। এদিকে প্রমাণ দিতে পারলে যথাযথ ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
সাকিবের নিষেধাজ্ঞার ২৪ ঘন্টা না পেরুতেই তিনি বলেন, “ওরা তো আমাকে কিছুই দেখাতে পারে না। প্রত্যেকটা ম্যাচের ম্যানেজার, ক্যাপ্টেনের সই করা কাগজ দেখাচ্ছে আমাকে।আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলোর কোন অ’ভিযোগ নেই। কেউই তো আমাকে অ’ভিযোগ জানায় না।অ’ভিযোগ না পেলে আমি ব্যবস্থা নেব কিভাবে”। এখন তো মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক ই আছে। “ফার্স্ট কথা হলো ডোমেস্টিক খেলার দরকার কি। আমা’র কথা হল এরকম যদি হয়ে থাকে আমিতো ডোমেস্টিকই খেলাবো না ওদেরকে দিয়ে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে।
এইসব খেলার তো কোন মানে নেই”। “যদি তাই হয় যে সব গুলো শুনি মানুষদের কাছ থেকে মিডিয়া, ফেসবুক এখানে বলতেছে আগে থেকেই সব কিছু সেটিং করা আছে। তাই যদি হয় তাহলে এই খেলার কোন মানে হয়না। এই খেলা বন্ধ করে আগে সমস্যার সমাধান করো”।






