প্রচ্ছদ খেলাধুলা

ব্রেকিং নিউজ: সাকিবকে যত দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করলো বিসিবি জেনেনিন

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গতকাল ঢাকা প্রিমিয়ার লীগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় সাকিবের মোহামেডান ও মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড।গতকাল বোলিং করতে নেমে মেজাজ হারিয়ে বসেন সাকিব আল হাসান। আর সেই কারনে সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।

শুধু তাই নয় এর সাথে ৫ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে।আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে সাকিবের শা’স্তি হবে, এটা আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল। শুক্রবার মূল ঘটনার একদিন পর সাকিবের জন্য শা’স্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিডিএম এর চেয়ারম্যান কাজী এনাম আহমেদ জানান, আচরণবিধির লেভেল ৩ ভঙ্গের দায়ে সাকিবকে ঘরোয়া ক্রিকে’টে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি পাঁচ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। এ ম্যাচে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান বেশ কয়েকটি আ’লোচিত ঘটনার জন্ম দেন।

জমজমাট ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে স্ট্যাম্পে লাথি মা’রেন সাকিব। পরে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা দিলে রেগে গিয়ে তিনটি স্ট্যাম্পই মাটিতে আছড়ে ফেলেন তিনি।

সবশেষ আবাহনী ডাগআউটের সামনে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় তাকে। এতসব কা’ণ্ডের পরই বোঝা গিয়েছিল বড় ধরণের শা’স্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব। অবশেষে সেই আশ’ঙ্কাই সত্যি হয়েছে।ঘটনার পর ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেছিলেন সাকিব। তবে এ যাত্রায় ছাড় পেলেন না তিনি।