প্রচ্ছদ দৈনিক খবর

বাংলাদেশি নারীকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারাদেশ: শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশি একজন নারীকে ফেরত দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গতকাল রাতে পতাকা বৈঠকের সময় ওই নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার এক টুইট বার্তায় বি’ষয়টি জানিয়েছে বিএসএফ। স্বল্প সময়ের মধ্যেই এক প্রতিবেদনে বি’ষয়টি জানায় এএনআই।

বিএসএফ-এর দাবি, বাংলাদেশি ওই নারী সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ার সময় আ’টক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্র: এএনআই