প্রচ্ছদ দৈনিক খবর

দোহারে দুই শিশু সন্তানসহ খালা-ভাগনি নিখোঁজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকার দোহার উপজেলায় তিন বছর বয়সী দুই শিশু সন্তানসহ তিনদিন ধরে খালা-ভাগনি নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের শেখ আলাউদ্দিনের স্ত্রী আশা আক্তার (২৭), তার ছেলে আরমান (৩), দোহারের রামনাথপুরে শেখ জসিমের স্ত্রী বন্যা (২৫) ও তার ছেলে বর্ণ (৩)।আশা দোহার পৌর এলাকার চর জয়পাড়া গ্রামের মৃত মুনতাজের মেয়ে ও বন্যা একই উপজেলার গাজিরকান্দা গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

নিখোঁজ আশার ফুপাতো বোন কল্পনা আক্তার মর্জিনা জানান, কয়েকদিন আগে আশা তার শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দোহারের চর জয়পাড়ায় বেড়াতে আসেন। একইভাবে রামনাথপুরের স্বামীর বাড়ি থেকে চর জয়পাড়ায় বোনের ভাড়া বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসেন বন্যা। বন্যা হচ্ছেন আশার মামার শ্যালিকা। সম্পর্কে আশা ও বন্যা খালা-ভাগনি হলেও তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বসুলভ ও খুবই ঘনিষ্ঠ।

শুক্রবার বেলা ১১টার দিকে তারা দু’জন একসঙ্গে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদেরসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শনিবার রাতে তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আশার মা।

থানার এসআই মাসুম লাভলু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে নিখোঁজ ওই দুই নারীর স্বজনদের কথায় তাদের সঙ্গে নিয়েই শনিবার রাতে নিখোঁজদের সন্ধানে নবাবগঞ্জের এক জায়গায় অভিযানে গিয়েছিলাম। সেখানে তাদের পাওয়া যায়নি।ঘটনাটি রহস্যজনক। তবে এ ঘটনায় তদন্তসহ নিখোঁজদের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।