
বিল গেটস ও মেলিন্ডা গেটস-এর বিবাহ বিচ্ছেদের জন্য একজন চীনা নারীকে দায়ী করা হচ্ছে। ওই নারী ‘গেটস ফাউন্ডেশন’-এর একজন অনুবাদক হিসাবে কাজ করতেন। তাঁর নাম ঝি শেলি ওয়াং (৩৬)।
গত মঙ্গলবার (৪ মে) এই ধনকুবের দম্পতির বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর থেকে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইবো’তে ঝি শেলি ওয়াং-কে নিয়ে লেখালেখি শুরু হয়।
তাঁর কারণেই বিল-মেলিন্ডার বিচ্ছেদ হয়েছে বলে দাবি করতে থাকেন অনেকে। ঘটনা এতদূর গড়ায় যে, শেলি শেষ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছেন।
উইবো’তে শেলি জানিয়েছেন, বিল ও মেলিন্ডা গেটস-এর বিচ্ছেদের জন্য তিনি কোনোভাবে দায়ী নন। তাঁদের সংগে স’ম্পর্ক ছিলো পেশাদারিত্বের। এই সব ভিত্তিহীন কথা এড়িয়ে চলারও অনুরোধ জানিয়েছেন তিনি।
শেলি লেখেন, কিছু কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন এবং আমি কল্পনা করতে পারিনি, এত দ্রুত গুজটি ছড়াবে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যত সময় নিয়ে আমি এসব মেসেজ পড়েছি সেই সময়ে আমি যে কি পরিমাণ বই পড়তে পারতাম তা বলে শেষ করতে পারবো না। গেটস দম্পতির ডিভোর্স নিয়ে কিছু দুষ্কৃতিকারী একজন নি’র্দোষ চীনা মেয়েকে বোকা বানানোর জন্য গুজব ছড়াচ্ছে।






